টানা চার দিন তান্ডব চালিয়ে ঝাড়খন্ডের জঙ্গলে ফিরলো হাতির দল
দি নিউজ লায়ন ; টানা চার দিন তান্ডব চালিয়ে বৃহস্পতিবার ভোরে ঝাড়খন্ডের জঙ্গলেই ফিরল হাতির দল। এদিন ভোরে বাংলা সীমানা ছেড়ে ঝাড়খন্ডের গভীর জঙ্গলে চলে যায় বলে জানিয়েছে বনদফতর। যাওয়ার পথে এক হেক্টর ফসলের ক্ষতি করে হাতির দলটি।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, গত শনিবার আচমকায় ঝাড়গ্রামের বাশপাহাড়ির দেশমহুলের দিক থেকে বান্দোয়ানের যমুনা বনাঞ্চলে ঢুকে পড়ে তেরো হাতির একটি দল। একটি দাঁতাল ও দুই শাবক রয়েছে দলে। ঢুকেই আমগোড়া ও নান্না গ্রামের কাছে হাতির দলটি এক বনকর্মী ও এক বৃদ্ধকে জখম করে হাতির দলটি। তারপরে টানা তিন দিন ধরে এই জেলার বনাঞ্চল এলাকায় তান্ডব চালায় হাতির দলটি। মঙ্গলবার সারারাত অভিযান শুরু করে বনদফতর।
এদিন ভোরে হাতির দলটি ঝাড়খন্ড সীমার কাছে বান্দোয়ান ২ বনানঞ্চলের খড়বন ও ঠরকাদহের কাছের গভীর জঙ্গলে আশ্রয় নেয়। বুধবার সন্ধ্যায় হতে দলটি লোকালয়ে নেমে আসে। তারপরেই হেসেলঘুটু, আসনপানি হয়ে ঝাড়খন্ডের জঙ্গলের দিকে চলে যায়। তবে দলটির উপর নজর রাখছে বনদফতর। গত চার দিনে প্রায় আট হেক্টর জমির ধান ও কাচা সবজির তছনছ করে।
কংসাবতী দক্ষিন বনবিভাগের যমুনা বনাঞ্চলের আধিকারিক হীরক কুমার সিনহা জানিয়েছেন, হাতির দলটি ঝাড়খন্ডের দিকে চলে গিয়েছে। সীমানা এলাকার নজরদারি রাখা হচ্ছে।

Post a Comment